• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

মাদারীপুরে শিক্ষকের মর্যাদা ও অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার পৌর কমিউনিটি সেন্টার অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল পরিচালক অ্যাডভোকেট আজমল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোখলেছুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মাদারীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন।

প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আজমল হোসেন তার বক্তব্যে বলেন, পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষক সমাজ সর্বাধিক সম্মানিত হলেও বাংলাদেশের শিক্ষকরা এখনও যথাযথ মর্যাদা পাচ্ছেন না। তিনি বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের বেতন, চিকিৎসা সুবিধা, বাড়িভাড়া ও অন্যান্য দাবি দ্রুত পূরণ করতে হবে।”

বক্তারা আরও বলেন, শিক্ষকরা কেবল পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা নৈতিক ও মানবিক মূল্যবোধের ধারক-বাহক। তাই শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সভায় শিবচর, রাজৈর ও সদর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। উপস্থিতিতে অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বক্তারা শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিবেচনা, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, অবসরকালীন সুবিধা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের শেষে দেশের শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাই একাত্মতা ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার