• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ১০:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভূমিতে আঘাত করলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)–এর প্রকাশিত আকাশচিত্রে রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

দুর্ঘটনাস্থল ঘিরে ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!