• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত করবে কমিশন: ফজলুর

   ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক  

জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ ল ম ফজলুর রহমান বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত করবে কমিশন।

তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহের তদন্ত করতে বর্তমান সরকার জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা এই দায়িত্বকে অতি গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা আমাদের বুদ্ধির ওপর নির্ভর করে নিরপেক্ষভাবে যে তিন মাস সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভেতরেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা কোনো রকম পক্ষ নেবো না। কোনো কিছুতে আমরা প্রভাবিত হবো না।’

তিনি বলেন, ‘যেহেতু এটা একটা জাতীয় সমস্যা, হাজার বছরেও এরকম ঘটনা ঘটেনি। সামান্য সময়ে এত মানুষ নিহত হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই- যারা এই বিডিআর বিদ্রোহে নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন,বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নেবো। সহমর্মিতা ও আন্তরিকতার সঙ্গে আমরা তাদের ক্ষতকে নিরাময় করার চেষ্টা করবো।’

কমিশনের চেয়ারম্যান বলেন, কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে। প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি যে আমাদের এখানে সাচিবিক সুবিধা দিতে হবে। অফিস দিতে হবে। আমাদের নিরাপত্তা, ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্ট সুবিধা দিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কোনো দেশকে দায়ী করতে চাই না। ৫ আগস্টের পর দেশ থেকে অনেকেই চলে গেছেন। প্রয়োজনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সেসব দেশে টিম পাঠাব।’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান