• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এ যেন স্বপ্নের ডিসেম্বর অপেক্ষা করছে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের খবর তো আগেই নিশ্চিত হয়েছে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও বড় চমক শোনা যাচ্ছে, মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লুইস সুয়ারেজ এবং থাকতে পারেন বার্সা কিংবদন্তি ডেকোও। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

একটি আয়োজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে তারা জানিয়েছে, ডিসেম্বরের এই সফরকে ঘিরে ‘বার্সেলোনা পুনর্মিলন’-এর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ‘আলোচনা চলছে এবং সম্ভাবনাও বেশ উজ্জ্বল। মেসির সঙ্গে আরও তিনজন তারকাকে কলকাতায় আনার চেষ্টা চলছে। একরকম বার্সেলোনা পুনর্মিলন ঘটানোর পরিকল্পনাই চলছে কলকাতায়,’ বলেন আয়োজকদের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র।

সূত্রটি আরও জানিয়েছে, ‘যদিও মেসি কলকাতা সফরের পর দিল্লি ও মুম্বাইয়েও যাবেন, নেইমার, সুয়ারেজ এবং ডেকো শুধুমাত্র কলকাতায়ই যোগ দেবেন।’

যদিও আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে কলকাতার ফুটবল-উন্মাদ নগরে এমন এক বার্সেলোনা পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়তেই উৎসবের আবহ। লা লিগা যুগে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর মহিমা এখনও ফুটবল ইতিহাসের অন্যতম সোনালি অধ্যায়। সেই ত্রয়ীকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, এখন সেটিই কোটি ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে ডিসেম্বরেই কলকাতার মাটিতে দেখা মিলতে পারে এক অনন্য ফুটবল উৎসবের—যেখানে মঞ্চে থাকবে মেসি, নেইমার, সুয়ারেজ ও ডেকোর উপস্থিতি।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার