• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু দগ্ধ

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরণে ১০ বছরের তামিম হোসেন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর আনসার ক্যাম্প বিহারী পাড়ায়।

তামিমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন রিকশাচালক। পরিবারসহ তারা বর্তমানে মিরপুর আনসার ক্যাম্প বিহারী পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তামিম স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণিতে পড়ে।
 
শিশুটির মা নার্গিস আক্তার জানান, তিনি বাসাবাড়িতে কাজ করতে গিয়েছিলেন। আর তার ছেলে তামিম বের হয়েছিল খেলতে। বিহারী পাড়া মসজিদের অদূরে ময়লার স্তূপের পাশে একটি বস্তু পড়ে থাকতে দেখে তা তুলে নেয় সে। কিন্তু, হাতে নেওয়া মাত্রই বিকট শব্দে বিস্ফোরিত হয় বস্তুটি। এতে তামিমের ডান হাত ও পেট গুরুতরভাবে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, তামিম বর্তমানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’