• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তরা মুক্তি পাচ্ছেন: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পি.এম.
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল-ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত সব মামলা বাতিল করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী আইনের আওতায় সাজাপ্রাপ্ত ও মামলার অভিযুক্ত সবাই দায়মুক্ত হবেন। পাশাপাশি, এই আইন সংক্রান্ত তদন্তাধীন সব মামলা বাতিল হবে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, “গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত সবাই দায়মুক্ত হবেন।”

মামলাগুলো বাতিলের এই পদক্ষেপ বাস্তবায়িত হবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ সংশোধনের মাধ্যমে। সংশোধনের মাধ্যমে ৫০ ধারা পরিবর্তন করে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল করা হবে এবং অভিযুক্তদের মুক্তির পথ সুগম হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের প্রস্তাবসহ মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন