• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

টেলর সুইফট ভেঙে দিলেন অ্যাডেলের ১০ বছরের রেকর্ড

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা টেলর সুইফট ব্রিটিশ গায়িকা অ্যাডেলের এক দশকের পুরনো রেকর্ড ভেঙেছেন। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের প্রথম সপ্তাহের বিক্রির সংখ্যা ছিল ৩৪ লাখ কপি। দশ বছরের মধ্যে কেউই এই রেকর্ড ভাঙতে পারেননি।

কিন্তু ৩ অক্টোবর প্রকাশিত টেলর সুইফটের ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মাত্র পাঁচ দিনে ৩৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে, যা অ্যাডেলের রেকর্ড ছাড়িয়ে গেছে। অ্যালবামের প্রথম সপ্তাহ এখনো শেষ হয়নি, তাই বিক্রির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২৪ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবাম এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল। নতুন অ্যালবামের এই সাফল্য ভক্তদের মধ্যে উন্মাদনার পরিচায়ক।

রেকর্ড-ভাঙা সাফল্যের পাশাপাশি ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনায় বিচলিত নন টেলর সুইফট। বলেছেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। যারা শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনা করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে।’ 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বাজিতে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা
ছবি: সংগৃহীত
সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল