• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নবাবগঞ্জে ঐতিহাসিক চড়ারহাট গণহত্যা দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১০ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নবাবগঞ্জে ঐতিহাসিক চড়ারহাট গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১০ অক্টোবর পাকিস্তানি সেনাবাহিনী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট এলাকায় আন্দোলগ্রাম-সারাইপাড়া গ্রামে ১৫৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। যা চড়ারহাট গণহত্যা নামে পরিচিত।

শুক্রবার (১০ অক্টোবর) প্রতিবছরের মতো দিনটিকে স্মরণে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চড়ারহাটে গণহত্যা দিবস পালিত হয়েছে।

গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের সদস্য মোঃ মোজ্জামেল হক এর সভাপতিত্বে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ মুনতাসীর মাহফুজ সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ, চড়ারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজ, প্রাণকৃষ্ণপুর-আন্দোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ শহীদ বেদীতে ফুল দেয়। 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ দবিরুল ইসলাম জানান, ১৯৭১ সালের ১০ অক্টোবর পাকিস্তানি সেনাবাহিনী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম-সারাইপাড়া গ্রামে ১৫৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। স্বাধীনতার ৪০ বছর পর ২০১১ সালে এই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে যথাযোগ্য মর্যাদায় চড়ারহাট গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার