• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানজুড়ে মানব ঢাল

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পি.এম.
ফাইল ছবি

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।

পবন চৌধুরী জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে, বিশেষজ্ঞদের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লীতে
দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লীতে
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে
মন্ত্রী দীপেন দেওয়ান খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে