• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী

খালেদা জিয়া অন্যায়ের সাথে আপস করেননি: নাসিরুল হক

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ৯ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী–২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক (সাবু) বলেছেন, “শত নির্যাতন ও নিপীড়ন সয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও কারও সঙ্গে আপস করেননি। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে তিনি এই মাটিতেই দৃঢ়ভাবে অবস্থান করেছেন। তাঁর সেই অটল নেতৃত্বের ফলেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাংশা সরকারি কলেজ মাঠ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি নাসিরুল হক সাবু আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারকে নির্যাতনের চরম পর্যায়ে নিয়ে গেছে। তাঁর দুই সন্তান আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের ওপরও নির্মম নির্যাতন চালানো হয়েছে। তবু দেশনেত্রী খালেদা জিয়া ন্যায়, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের পক্ষে অটল ছিলেন।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। এদেশের মানুষ গণতন্ত্র চায়, স্বাধীন বিচারব্যবস্থা চায়, এবং তারা জানে বিএনপিই সেই গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম। তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী–১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস মো. হাবিবুর রহমান (রাজা), জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি সম্বলিত আবেদনপত্র অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দেন এলাকাবাসী। ছবি: ভিওডি বাংলা
অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবি এলাকাবাসীর
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে