• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী

নীলফামারীতে চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  নীলফামারী প্রতিনিধি
প্রকাশ:  ৯ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর জলঢাকা উপজেলার চাড়ারকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান আলী(৮) ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা এলাকার হৃদয় হোসেনের ছেলে মাসুম হোসেন(১০)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন খুটামারা ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম। তিনি জানান, দুপুর ১টার দিকে নদীর ধারে বসে তিন শিশু খেলা করছিল। এসময় অসাবধানতা বসত হাসান ও মাসুম নদীতে পরে গেলে নদীর উপরে থাকা অপর শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে তাদের খোজাখুজি করে। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যান না পাওয়ায় জলঢাকা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়াস সার্ভিসের ডুবুরি দল নদী থেকে একশ’গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

তিনি বলেন, নদীটি বর্ষার কারণে অনেক জায়গায় গভীর হয়ে গেছে, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এলাকার শত শত শিশু-কিশোররা নদীতে গিয়ে গোসল করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি সম্বলিত আবেদনপত্র অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দেন এলাকাবাসী। ছবি: ভিওডি বাংলা
অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবি এলাকাবাসীর
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে