• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় চরবাসীর বাইসাইকেল শোভাযাত্রা

টাঙ্গাইল প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সমর্থনে চারবাসীর উদ্যোগে বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের সরকারি এমএম আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। 

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এমএম আলী কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের চরবাসীর পক্ষ থেকে এ বাইসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের কারণে চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে। সেই ভালোবাসার টানে তারা বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে এবং অংশ নিয়েছে। সমাবেশে শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমও বক্তব্য রাখেন। 

বাইসাইকেল শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় বিএনপির জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার