• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নেত্রকোণার সীমান্তে বিজিবি অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ৯ অক্টোবর ২০২৫, ০১:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার দূর্গাপুর উপজেলার আড়াপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির একটি টহল টিম বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে দূর্গাপুর সদর ইউনিয়নের আড়াপাড়া  সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।

জব্দকৃত মদ বৃহস্পতিবার সকালে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি সম্বলিত আবেদনপত্র অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দেন এলাকাবাসী। ছবি: ভিওডি বাংলা
অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবি এলাকাবাসীর
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে