• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জাতীয় যুবশক্তির জেলা কমিটিতে স্থান পেলেন ৫ তরুণ নেতা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০১:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়েছে। ঘোষিত কমিটিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচজন তরুণ নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

এর মধ্যে নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর খলিসাগাড়ী গ্রামের ইঞ্জিনিয়ার ইসাহাক আলী জেলা কমিটিতে পেয়েছেন সদস্য সচিব এর দায়িত্ব, উপজেলার জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ নাজিব হয়েছেন যুগ্ম সদস্য সচিব। এ ছাড়াও উপজেলার খয়েরগনি গ্রামের বেলাল হোসেন ও উপজেলার জগন্নাথপুর গ্রামের ইসরাফিল ইসলাম ও উপজেলার মোঃ শাহাদাত হোসেন হয়েছেন সংগঠক। 

গত ০৭ অক্টোবর প্রেস ব্রিফিং এর মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। প্রেস ব্রিফিং এর মাধ্যমে আব্দুর রাজ্জাককে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার ইসাহাক আলী কে সদস্য সচিব করে ৩৮ সদস্যবিশিষ্ট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সদস্য সচিব  ইঞ্জিনিয়ার ইসাহাক আলী বলেন, ‘আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটি আমার প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, তাই এটি আমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ ও গর্বের বিষয়। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি—যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না শোষণ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু