• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তাড়াশে নসিমনের ধাক্কায় অটোরিক্সা চালকসহ শিশুর মৃত্যু

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০১:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায়  অটোরিক্সা চালকসহ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আরো গুরুত্বর আহত হয়েছেন দুইজন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুরগ্রামের ব্রিজের পূর্ব পার্শে এই দুর্ঘটনাটি ঘটে।। নিহতরা হলেন, অটোরিক্সা যাত্রী তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি (১০) ও নসিমন গাড়ীর যাত্রী কোহিত গ্রামের মৃত. বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন (৫২)।  আহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের মেয়ে তুবা খাতুন (৮মাস) ও কোহিত গ্রামের আব্দুল হালিমের ছেলে মকুল হোসেন (৪৪)।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে গরুবোঝাই একটি নসিমন গাড়ী নওগাঁ হাটের দিকে বেপরোয় গতিতে  যাচ্ছিলেন। এ সময় নসিমন গাড়ি একটি অটোরিক্সাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু  হয়। আর আহত দুজনকে উদ্ধার করে  তাড়াশ হাসপাতালে পাঠানো হয়।

তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজেদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজন মারা যায়। অপর দুজন গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু