• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পাবনায় হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ৮ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত স্বাধীন সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুর গজাইল গ্রামের গাজী শাহজাহান এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে হোটেলে থাকার জন্য  হোটেল রয়েল প্যালেস এ একটি রুম নেয় স্বাধীন। বুধবার সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পায়নি। পরে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখা যায় স্বাধীনকে।

স্বাধীনের ভায়রা ভাই শুভ্র বলেন, ‘আমার বাসায় ছিলেন। তিনি হঠাৎ করে গতকাল মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার পরও তিনি বাসায় না ফেরায় তাকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটির মালিপুর এলাকার একটি খালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ফেলে মাছ শিকার করছেন জেলেরা। ছবি: ভিওডি বাংলা
নিষিদ্ধ চায়না দুয়ারী জালে বিপর্যস্ত নলছিটির জলাশয়
দাবি সম্বলিত আবেদনপত্র অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দেন এলাকাবাসী। ছবি: ভিওডি বাংলা
অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবি এলাকাবাসীর
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ