• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বিএনপি ৪০ টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে: সারজিস আলম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ১০:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব বিস্তার করছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

সারজিস আলম বলেন, “সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দু’টি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম, এর একটির মালিকপক্ষে একজন এনসিপি নেতা রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, শুধু এনসিপি নয়-জামায়াত ও বিএনপির অনেক নেতাও এই টেলিভিশনগুলোর সঙ্গে যুক্ত। অথচ ইচ্ছাকৃতভাবে শুধু এনসিপিকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি আমাদের পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। আমরা চাই, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হন।”

আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, “বাংলাদেশে আর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে না। কে কোথায় বৈঠক করছে বা কী বলছে-এসব দিয়ে কিছু হবে না। যারা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন, তাদের উচিত বাস্তবতা বোঝা।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার