• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে

আদালত প্রতিবেদক    ৭ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পি.এম.
প্রতীকী ছবি

চাকরি দেয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দফতরের (বর্তমানে প্রধান উপদেষ্টা দফতর) এসএসএফের অফিস স্টাফ মো. ইমরানকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বলেন, গত ১৭ আগস্ট বাদীর সঙ্গে আসামির আপসের শর্তে ধার্য তারিখ (মঙ্গলবার) পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে এদিন বাদীর সঙ্গে আসামির আপস না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
তিনি আরও বলেন, বর্তমানে আসামি প্রধান উপদেষ্টা দফতরে এসএসএফের (বিশেষ নিরাপত্তা বাহিনী) চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তবে প্রতারণার সময় আসামি নিজেকে এসএসএফের কর্মকর্তা দাবি করেন।
 
মামলার অভিযোগ সূত্র জানা যায়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দফতরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর) অফিস সহায়ক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ লাখ টাকা নেন আসামি। পরে বাদী সুবাস মালো (৩০) আসামির কাছে চাকরি চাইলে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন। আসামির কাছে বাদীর পাওনা টাকা ফেরত চাইলেও বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি