• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

শাহরিয়ার কবিরের মুক্তি দাবি পাঁচ মানবাধিকার সংগঠনের

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ১০:৩২ পি.এম.
শেয়ার করুন 0
সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির। সংগৃহীত ছবি
সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির। সংগৃহীত ছবি

সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবিরের কারাবন্দী জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ইউরোপ ও বৈশ্বিকভিত্তিক পাঁচটি মানবাধিকার সংগঠন।

সোমবার (৬ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনগুলো।

বিবৃতিতে বলা হয়, “শাহরিয়ার কবির কখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষায় তিনি সবসময় অবিচল ছিলেন। ১৯৭১ সালের গণহত্যার শিকারদের নথিভুক্ত করা ও সংরক্ষণের কাজে তার ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”

তারা আরও উল্লেখ করে, “বিগত এক বছর ধরে মিথ্যা হত্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। একজন বিশিষ্ট মানবাধিকারকর্মীকে শুধুমাত্র প্রতিশোধপরায়ণতার কারণে বন্দি রাখা হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, শাহরিয়ার কবিরের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এবং বিষয়টি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি গুরুতর আঘাত।

সংগঠনগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “শাহরিয়ার কবিরের সুরক্ষা ও দ্রুত মুক্তি নিশ্চিত করতে এখনই আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি তার পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা উচিত।”

বিবৃতিতে স্বাক্ষর করেছে ইউরোপ ও বৈশ্বিকভিত্তিক পাঁচটি সংগঠন—সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইইউ ও গ্রেট ব্রিটেন), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক (গ্লোবাল নেটওয়ার্ক) এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (গ্লোবাল প্ল্যাটফর্ম)।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফাইল ছবি
৪৯তম বিসিএসে ২ প্রার্থীর ক্যাডার মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত
বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: জ্বালানিমন্ত্রী
প্রতীকী ছবি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি