• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পি.এম.
মাহফুজুর রহমান-ছবি সংগৃহীত

নেপাল এসএ গেমসে হাইজাম্পে রৌপ্য পদক জিতেছিলেন মাহফুজুর রহমান। এরপর গত বছর এশিয়ান ইনডোর গেমসে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি। সর্বশেষ জাতীয় আসরেও মাহফুজ স্বর্ণপদক জিতেছেন।

তবে এবার ভারতের সাফ অ্যাথলেটিক্স এবং সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। দুই প্রতিযোগিতায় জায়গা না পাওয়ায় মাহফুজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। কিছু সংখ্যক মানুষই একজন খেলোয়াড়ের মনোবল ও মরালিটি নষ্ট করতে পারে।”

বাংলা ট্রিবিউনকে মাহফুজ বলেন, “ফেডারেশন আমার সঙ্গে অন্যায্য আচরণ করেছে। ভারতের ২০ জন অ্যাথলেটের মধ্যে আমি নেই, সৌদি আরবেও সুযোগ পাইনি। তাই জাতীয় দলে থাকার কোনও লাভ নেই। এ কারণে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম যুক্তরাষ্ট্র থেকে মন্তব্য করেছেন, “মাহফুজ জাতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে, তবে স্কোর খারাপ। নেপাল এসএ গেমস এবং এশিয়ান ইনডোরের সাফল্য পুরনো। দক্ষিণ কোরিয়াতে পারফরম্যান্স ভালো হয়নি। আমরা তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ দেইনি। যদি মাহফুজ স্কোর উন্নত করতে পারেন, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরে সুযোগ পাবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার