• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

চিলমারীতে সমবায় সমিতির নামে ৪ কোটি টাকার প্রতারণা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ১০:২৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় অবস্থিত দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে সহস্রাধিক সদস্যের প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ষাটোর্ধ্ব প্রতারিত সদস্য ছকিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবা, মুই ভিক্ষা করি খাং, মাটি কাটার কাম করি। সারা জীবনের জমা সাড়ে ছয় লাখ টাকা সমিতিত রাখছিলাম। এখন শুনি সমিতিত টেকা নাই। মুইতো এ্যালা পাগল হইয়া যাম!”

ভুক্তভোগীরা জানান, সমিতিটি ২০০৭ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় এবং একই বছর উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন পায়। শুরুতে উচ্চ হারে লভ্যাংশের প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে প্রায় তিন হাজার সদস্যের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা জমা নেয় তারা।

কিন্তু চলতি বছর থেকে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে টাকা ফেরত চাইলে কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে। রোববার (৫ অক্টোবর) দুপুরে ক্ষুব্ধ সদস্যরা জোড়গাছ নতুন বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন।

ভুক্তভোগীদের মধ্যে খড়খড়িয়া এলাকার রিপন মিয়া (২ লাখ ৩০ হাজার টাকা), থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার জয়ন্ত রায় জয়ন (১ লাখ ২২ হাজার), সরকারপাড়া এলাকার এরশাদুল হক (৮০ হাজার), জোড়গাছ সাতঘড়িপাড়া এলাকার সুফিয়া বেওয়া (১ লাখ ২৮ হাজার), জেলেখা বেওয়া (১ লাখ ৪৮ হাজার), কসভান বেওয়া (৬০ হাজার) ও মিম আক্তার (৩৬ হাজার ৫০০ টাকা)সহ প্রায় ৩ হাজার সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

সমিতির সম্পাদক নুর আলম বলেন, “সমিতির পরিচালক আনিসুর রহমান আনিস ও মিল্টন মিয়া ১৭ জন কর্মচারীর অর্থ উত্তোলনের কাগজপত্র নিজেদের কাছে রেখেছেন। তাই আমরা হিসাব দিতে পারছি না। তবে এক সপ্তাহ আগে ৯৫ লাখ টাকা পরিশোধের জন্য সাতটি দলিল মূল হিসেবে জমা দেওয়া হয়েছে। সমিতিতে আর কোনো টাকা নেই।”

সমিতির পরিচালক (ঋণ) আনিসুর রহমান আনিসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা-মো. মশিউর রহমান বিপুল/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার