• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পি.এম.
গ্রেপ্তার আ’লীগ নেতা কাজী আব্দুল ওয়াদুদ আলফু। সংগৃহীত ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের মামলায় গ্রেপ্তার হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু। শনিবার (৪ অক্টোবর) বিকালে উপজেলা সদরের নিজ অফিস থেকে তাকে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, আলফুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বালু-পাথর লুটসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

গত আগস্টের প্রথমার্ধে সাদাপাথরে ব্যাপক পাথর লুটের ঘটনা ঘটে। এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় সিআইডি তদন্ত করছে এবং দুদক প্রাথমিক রিপোর্টে ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার