• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৪:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমার নদের তীরে টেপারকুটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটি আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সদস্য ডাঃ রকিবুল হাসান বাঁধন, সাজেদুল ইসলাম হ্যাভেন,কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম রাশেদ, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন।

জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবির কথা উল্লেখ করে বলেন, চরের মানুষের জীবন মান উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দেশে ৬৪ জেলার মধ্যে ৩২টি জেলায় একশতটি চর রয়েছে সেখানে বাস করে ২কোটি মানুষ।চরের মানুষকে দেখলে মনে হয় ভিন গ্রহের আদম সন্তান।
অতিদ্রুত চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে কুড়িগ্রামসহ গোটা দেশের দারিদ্র্য বিমোচনে দাবি জানান।

সমাবেশে চর ও ভাঙ্গন কবলিত এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার