• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইসরায়েলি মন্ত্রী চান ফ্লোটিলা অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান

আন্তর্জাতিক ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০১:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গিভর চান, গাজা মিশনের ফ্লোটিলা অভিযাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে ইসরায়েলের কারাগারে রাখা হোক। শুক্রবার ৩ অক্টোবর এক্সে পোস্ট করা বার্তায় তিনি এই দাবি জানিয়েছেন। 

বেন-গিভর লিখেছেন, “যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের দেশে ফেরত পাঠান, তারা আবার ফিরে আসবে। এখনই তাদের কয়েক মাস কারাগারে রাখা উচিত, যাতে তারা সন্ত্রাসীদের সঙ্গে পরিচিত হয়ে ওঠে।” এর আগে বেন-গিভর এক ভিডিও বার্তায় অভিযাত্রীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছিলেন।

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশন। এই মিশনে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসানতারা-চারটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মিলিত হয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ গঠন করেছিল।

মিশনে ৪৪টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা। অংশগ্রহণকারীদের মধ্যে পার্লামেন্টারিয়ান, আইনজীবী, রাজনৈতিক আন্দোলনকর্মী ও স্বেচ্ছাসেবী রয়েছেন।

গাজার জলসীমার কাছে পৌঁছানোর পর ইসরায়েলের নৌবাহিনী সব নৌযান ও অভিযাত্রীদের আটক করে আশদোদ বন্দরে নেয়। সর্বশেষ খবর অনুযায়ী, তারা এখনও ওই বন্দরে রয়েছেন।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!