• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

গাজায় সামরিক অভিযান হ্রাস করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ১২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান হ্রাস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফ-কে হামলা থামানোর নির্দেশ দেন।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, গাজায় অভিযান পুরোপুরি থামানো হয়নি; তবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ করা হয়েছে, তবে অবস্থান ও টহল অব্যাহত রয়েছে।   

গত সপ্তাহে ট্রাম্প ২০ পয়েন্ট সম্বলিত গাজায় যুদ্ধবিরতির একটি পরিকল্পনা উপস্থাপন করেন। এতে সম্মতি জানিয়েছেন নেতানিয়াহু, তবে গাজা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখনো সাড়া দেয়নি। শুক্রবার ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দেন। তার কয়েক ঘণ্টার মধ্যে হামাস জানায়, তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তাবে রাজি।

হামাসের সম্মতির পর ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধাবসান কার্যকর করার আহ্বান জানান। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, গাজায় যুদ্ধাবসান এবং ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সহযোগিতায় পূর্ণ প্রস্তুতি রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!