• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নির্যাতন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১১:২৬ এ.এম.
মোজাম আলী -ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে সুদের পাওনা টাকা না পেয়ে এক বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করেছে।

ঘটনাটি শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে ঘটেছে। স্থানীয় মোজাম আলী (৭০) জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করে। তারা মোজাম আলীর প্রবাসী ছেলের কাছ থেকে সুদের ৫০ হাজার টাকা দাবি করেন।

মোজাম আলী দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। অভিযোগ, এ কথা বলার পরই তাকে মারধর করে, লাঠি কেড়ে নিয়ে চড়-থাপ্পর করা হয় এবং আলালের বাড়িতে আটক রাখা হয়।

তাড়াশ থানার উপপরিদর্শক মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মোজাম আলীকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পালিয়ে গেছে এবং তাদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা বলছেন, সুদের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। তবে প্রকাশ্যে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার