• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

সন্ধ্যায় বিএনপি নেতার হাতে আটক যুবকের মরদেহ মিলল সকালে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১১:০৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. জাফর (১৮)। তিনি স্থানীয় মো. জাকেরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত সপ্তাহে চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন জাফর। কয়েকদিন পর কাজ ছেড়ে চলে গেলে তার বিরুদ্ধে আলমারির চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে।

শুক্রবার সন্ধ্যায় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জাফরের বাবাকেও ডাকা হয়। অভিযোগ আছে, একপর্যায়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে জাফরকে আটকে রেখে নির্যাতন করা হয়।

জাফরের বাবা মো. জাকের বলেন, “আমার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদি অপরাধ করেও থাকে, তারা আমার হাতে দিত পারতো। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, ছেলেটি আগে আমার বাড়িতে কাজ করতো। কিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। পরে তাকে আলী বাজারে দেখা গেলে  জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবাকেও ডাকা হয়েছিল। এরপর কী হয়েছে, আমি জানি না। সকালে তার মৃত্যুর খবর পাই।

হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, “বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা-এখনও নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার