• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পাকিস্তান ১২৯ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ০৭:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মারুফা আক্তার। মাঝের ওভারগুলোতে সেই ধারবাহিকতা ধরে রাখেন স্পিনাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। টাইগ্রেসদের দারুণ বোলিংয়ে দেড়শর আগেই অলআউট হয়েছে পাকিস্তান।

২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। বড় হতে থাকা এই জুটি ভেঙেছেন নাহিদা আক্তার। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা। শামিমকেও ফিরিয়েছেন নাহিদা। এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেছেন শামিম।

দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের বিপদে আরো বাড়িয়েছেন সিধরা নাওয়াজ। ২০ বলে ১৫ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রাবেয়া।

এরপর লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফাতিমা সানা-নাটালিয়া পারভেজরা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফাতিমা ৩৩ বলে ২২ রান করেছেন। শেষদিকে ডায়ানা ২২ বলে অপরাজিত ১৬ রান করলেও দেড়শর আগেই অল আউট হয় তারা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ রানে ৩ উইকেট শিকার করেন স্বর্ণা। মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট নেন। নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
অঘটনের বিশ্বকাপে আরও একটি ড্র, আত্মঘাতী গোলে বেলজিয়ামের স্বস্তি
অঘটনের বিশ্বকাপে আরও একটি ড্র, আত্মঘাতী গোলে বেলজিয়ামের স্বস্তি
বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে
বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে