• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রথম ওভারে জোড়া আঘাত, চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বল হাতে চমক দেখালেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেললেন তিনি।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে বল নিয়ে প্রথম তিন বল রান দিতে দেননি মারুফা। এরপর একটি ওয়াইড ও একটি সিঙ্গেল ছাড়া পঞ্চম বলে বোল্ড হন ওমাইমা সোহেল। পরের বলে ইনসাইড এজে বোল্ড হন সিদরা আমিন।

পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রামিন শামিম ও মুনিবা আলি। তবে তাদের জুটি বেশি দিন স্থায়ী হয়নি। ১৭ রানে মুনিবা নাহিদার শিকার হন, আর রামিন ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে ৫২ রান।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার