• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৯৬

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পি.এম.
প্রতীকী ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৪৮ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের চট্টগ্রামে ও একজনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪০৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৮২ জন।

গত বছর ২০২৪ সালে দেশে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে আক্রান্ত ছিলেন ৩,২১,১৭৯ জন এবং মারা গেছেন ১,৭০৫ জন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীবাসীকে ভোগাবে কিউলেক্স মশা
রাজধানীবাসীকে ভোগাবে কিউলেক্স মশা
সরকারি-বেসরকারি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি
সরকারি-বেসরকারি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি
ট্রাস্টের চেয়ারম্যান-ট্রেজারারের অপসারণের দাবিতে মানববন্ধন
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ট্রাস্টের চেয়ারম্যান-ট্রেজারারের অপসারণের দাবিতে মানববন্ধন