• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘চেষ্টার কমতি ছিল না’, দেশে ফিরে এশিয়া কাপ নিয়ে লিটন

স্পোর্টস ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ১২:১০ পি.এম.
অধিনায়ক লিটন দাস-ছবি সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের যাত্রা আগেই শেষ হয়েছিল। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার ( ২ অক্টোবর) থেকে শুরু হওয়া সিরিজেও তিনি খেলবেন না। তাই দলকে আরব আমিরাতে রেখে দেশে ফিরেছেন লিটন। দেশে ফিরে এশিয়া কাপের ফাইনালে খেলতে না পারার হতাশা প্রকাশ করেন তিনি।

লিটন ঢাকায় পৌঁছান বুধবার রাতেই। বিমানবন্দরে তিনি বলেন, “শেষ দুই ম্যাচে থাকতে পারলে ভালো হতো। ছোট থেকেই ভারত-পাকিস্তানের মতো বড় দলের সঙ্গে খেলতে আগ্রহ ছিল। এশিয়া কাপে এই সুযোগ পেলে খুব ভালো লাগত।”

তিনি ব্যাটারদের পারফরম্যান্স নিয়েও বলেন, “নির্দিষ্ট দিনে যেকোনো দল খারাপ খেলতে পারে। এশিয়া কাপের প্রথম ৩-৪ ম্যাচ আমরা ভালো খেলেছি। ভারতের স্পিনে মানিয়ে নিতে পারিনি। পাকিস্তানের বিরুদ্ধে চেজের পরিকল্পনা ছিল, তবে ব্যাটিংয়ে আমরা ব্যর্থ হয়েছি।”

নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে লিটন বলেন, “ক্রিকেটে কিছু ঠিক আছে না এটা নির্দিষ্ট দিনে বোঝা যায়। বড় মঞ্চে পারফরম্যান্স আলাদা প্রভাব ফেলে। এখন প্রথমে রিকভারি করা দরকার। সামনে চ্যালেঞ্জিং সিরিজ আছে।”

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে বড় পরিবর্তনের পক্ষে নন লিটন। তিনি বলেন, “বড় মঞ্চে অভিজ্ঞ প্লেয়ার থাকা গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড় আসবে, তবে সিনিয়ররা দলে থাকলে পারফরম্যান্স সহজ হয়।”

এশিয়া কাপে প্রত্যাশিত ফল না পাওয়া নিয়ে লিটন সমর্থকদের উদ্দেশে বলেন, “সবসময় মুখে হাসি ফুটাতে পারিনি, তবে চেষ্টার কমতি ছিল না। আমরা চেষ্টা করেছি, কষ্ট করেছি। আশা করছি, সামনে তা পূরণ করতে পারব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার