• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এ.এম.
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক-ছবি সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও তার অন্যান্য ব্যবসার শেয়ারমূল্য বৃদ্ধির ফলে এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছায় বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। তবে দিনের শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের কিছু ওপরে নেমে আসে।

টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং মহাকাশযান নির্মাতা স্পেসএক্সের শেয়ারের দামও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এসব সফলতা তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে দিয়েছে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বর্তমানে ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় তিনি মাস্ককে অতিক্রম করেছিলেন।

বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। তিনি কোম্পানিটির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশের বেশি। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের তুলনায় ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বৃদ্ধির মূল কারণ হচ্ছে— বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক আবার রাজনীতি নয়, বরং তার কোম্পানিগুলোর প্রতিই বেশি মনোযোগ দিচ্ছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

এ ছাড়া গত মাসেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন। বিনিয়োগকারীরা একে কোম্পানির প্রতি তার আস্থার শক্তিশালী ইঙ্গিত হিসেবে দেখছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!