• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

শিক্ষকরা অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছেন : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এই প্রজন্ম যখন স্কুলে অথবা কলেজে পরীক্ষা দিতে যেত, সেটা এসএসসি আর এইচএসসি বলেন, পরীক্ষার সময় পড়ালেখা কী হবে, খাতায় কী লিখবে, রেজাল্ট কিন্তু এ প্লাস কিংবা এ’র নিচে দেওয়া যাবে না। কেন কী কারণে সেই সময়ের সরকার এ ধরনের চিন্তা করল যে, পাসের সংখ্যা বাড়িয়ে দিতে হবে? ১৭ বছর জাঁতাকলে পড়ে এ ধরনের সিদ্ধান্ত মেনে নিয়েই আমাদের সমাজে শিক্ষকরা অনৈতিক কিছু কাজ করতে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকে যারা কৃতি শিক্ষার্থী, বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতে। একজন রাজনীতিবিদ শুধু মিছিল-মিটিং করবেন, স্লোগান দেবেন, সমাবেশ-মহাসমাবেশ করবেন, এটাই কি শুধু কাজ? যদি সেটাই কাজ হয় তাহলে সেই ধারণা থাকাটাই স্বাভাবিক। এই ধারণা পাল্টে দিতে পারে এ প্রজন্ম। তাদের পক্ষে সম্ভব ভালো নেতৃত্বে আসা, ভালো রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া।

কারণ ৫ আগস্টের পর রাজনীতিবিদদের মধ্যে এবং রাজনৈতিক দলে একটি গুণগত পরিবর্তন আসা দরকার, এটা জুলাই আন্দোলনে এই প্রজন্ম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই গুণগত পরিবর্তনটা এই সমাজের মধ্যে বিশেষ প্রয়োজন ছিল।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ এইচএম অলি উল্লাহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক