• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ব্রিটিশ নয়, হাইফাকে মুক্ত করে ভারতীয় সেনারা: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পি.এম.
মেয়র ইয়োনা ইয়াহাভ-ছবি সংগৃহীত

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইসরায়েলের হাইফা শহরকে মুক্ত করেছিলেন ভারতীয় সেনারা, ব্রিটিশরা নয়-এমন মন্তব্য করেছেন শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেদিন হাইফায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন মেয়র। 

অনুষ্ঠানে ইয়াহাভ বলেন, “আমি এই শহরেই জন্মেছি ও পড়াশোনা করেছি। ছোটবেলা থেকে শুনেছি ব্রিটিশ সেনারা হাইফাকে অটোমান শাসন থেকে মুক্ত করেছিলেন। তবে ঐতিহাসিক গবেষণায় প্রমাণ মিলেছে, ভারতীয় সৈন্যরাই আসল মুক্তিদাতা।”

তিনি আরও জানান, ইতিহাসের বিকৃত তথ্য সংশোধন করে এখন স্কুলের পাঠ্যবইয়ে উল্লেখ করা হচ্ছে-হাইফাকে মুক্ত করেছিলেন ভারতীয় সেনারা, ব্রিটিশরা নয়।

ইতিহাসবিদদের মতে, ১৯১৮ সালের ২৩ সেপ্টেম্বর মাইসোর, হায়দরাবাদ ও যোধপুর ল্যান্সার নামের ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টগুলো বর্শা ও তলোয়ার হাতে মাউন্ট কারমেলের দুর্গম পাহাড়ি ঢাল থেকে অটোমান বাহিনীকে পরাজিত করে হাইফা দখল করে। এটিকেই ধরা হয় ইতিহাসের শেষ বড় অশ্বারোহী অভিযান হিসেবে।

এই কারণেই ভারতীয় সেনাবাহিনী প্রতিবছর ২৩ সেপ্টেম্বর ‘হাইফা দিবস’ পালন করে। একই দিনে হাইফা পৌরসভা ও ইসরায়েলে ভারতীয় মিশনও শহীদ সেনাদের শ্রদ্ধা জানায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!