• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা

   ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে  তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। ছবি: সংগৃহী

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বেসরকারি হজ প্যাকেজ তিনটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার বিশেষ প্যাকেজ, ৫ লাখ ৫০ হাজার টাকার সাধারণ প্যাকেজ এবং ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ।

সংগঠনটি জানায়, ২০২৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ ছিলো ৬ লাখ ৯৯ হাজার টাকা। এবছর তা ৫১ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজারে। একইভাবে, গত বছর সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা, এবার তা ২৭ হাজার টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজারে। আর ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হলো।

এর আগে রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। সেগুলো হলো, ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকার বিশেষ প্যাকেজ, ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকার সুলভ প্যাকেজ এবং ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার সাশ্রয়ী প্যাকেজ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই  ও চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক