• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আজই জাতীয় দলে যোগ দিচ্ছেন মোহামেডানের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে সোমবার (২৯ সেপ্টেম্বর)। অন্য ক্লাবগুলো শুরুর দিনই খেলোয়াড় ছাড়লেও মোহামেডান প্রথমে খেলোয়াড় ছাড়েনি। ফিফার নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে ছাড়বে না বলে জানালেও শেষ পর্যন্ত অবস্থান বদলেছে ক্লাবটি। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় দলে ডাক পাওয়া মোহামেডানের ছয় ফুটবলার টিম হোটেলে রিপোর্ট করবেন। 

মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘ফুটবলের বৃহত্তর স্বার্থে আমাদের পরিচালক ও টেকনিক্যাল কমিটি খেলোয়াড় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য ক্লাবগুলো যেহেতু ছেড়েছে, এজন্য আমাদের খেলোয়াড়দেরও আজ রাতেই জাতীয় দলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘মোহামেডানের ফুটবলাররা আজ ক্যাম্পে যোগ দেবে। আগামীকাল থেকেই তারা অনুশীলন করবে। ফাহমিদুল আজই ক্যাম্পে রিপোর্ট করেছে।’

তবে খেলোয়াড় ছাড়তে দেরি হওয়ায় কোচ আলফাজের ফিটনেস ও কম্বিনেশন নিয়ে কাজ অসম্পূর্ণ রয়ে গেল। এ বিষয়ে নকীব বলেন, ‘হ্যাঁ, এতে সমস্যা হবেই। তবে অন্য ক্লাবগুলো যেহেতু ছেড়েছে, ফুটবলের স্বার্থে আমরাও ছাড়ছি।’

ডাক পাওয়া ছয় ফুটবলারের মধ্যে সুমন রেজা হালকা ইনজুরি ও অধিনায়ক মেহেদী মিঠু জ্বরে আক্রান্ত হলেও তারা ক্যাম্পে যাবেন। অন্য চারজন-জাহিদ শান্ত, রহমত মিয়া, সুজন হোসেন ও শাকিল আহাদ তপু স্বাভাবিক অবস্থায় আছেন। গোলরক্ষক সুজন না থাকায় সকালে পাপ্পুকে ডেকেছিলেন কোচ ক্যাবরেরা।

জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে অপারগতার নজির মোহামেডানের ইতিহাসে নেই। তবে এবার বিষয়টি সামনে আসে লিগের ফিকশ্চার ও ঘরোয়া প্রতিযোগিতা নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনার অভাবকে কেন্দ্র করে।

আজ দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মোহামেডানের ম্যানেজার নকীব লিগের ফিকশ্চারের অসঙ্গতি ও লিগ কমিটির একতরফা সিদ্ধান্তের সমালোচনা করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী, ফেডারেশনের সহ-সভাপতি সাব্বের আহমেদ আরেফ ও নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার