• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পাংশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শীতকালীন সবজি চাষে উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন। এ সময় মোট ৩৭৫ জন কৃষকের মাঝে ১২ প্রকার আগাম শীতকালীন সবজির (ইনব্রিড ও হাইব্রিড) বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়।

কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “সরকারের এ প্রণোদনা শুধু কৃষি উৎপাদন বৃদ্ধি নয়, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। আগাম শীতকালীন সবজি চাষের মাধ্যমে কৃষকরা যেমন বাড়তি আয়ের সুযোগ পাবেন, তেমনি স্থানীয় বাজারেও সবজির চাহিদা পূরণ সহজ হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু