• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, ব্যবসায়ীর মৃত্যু পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড় গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : প্রতিমন্ত্রী ঈদের আগে পোশাক খাতে স্বস্তি সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধশত পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর পরিকল্পনা এনবিআরের ঈদে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি মাঠ পর্যায়ের কর্মসূচিতে ফিরছে বিএনপি

সুবিদপুর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি কর্মসূচির খাদ্যশস্য বিতরণ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় ২৩০ জন উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাছরীন আক্তার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান তালুকদার। 

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ হাওলাদার, যুবদল নেতা মোঃ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাইনুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন, বিজিইউনিয়ন একাডেমির প্রধান শিক্ষক আলী হায়দার সিকদার, পরিবার কল্যান পরিদর্শক রাশেদ খান, পরিবার কল্যান সহকারী নুসরাত জাহান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, হিসাব রক্ষক মোঃ শাহাবুদ্দিন, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, সোহাগ জোমাদ্দার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শান্তা মরিয়ম, লাভলী ইয়াসমিন, নাসরিন বেগম, ব্যবসায়ী কামরুল ইসলাম  প্রমুখ।

২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এই চক্রে ইউনিয়নের সুবিধাভোগী নারীদের হাতে ভি-ডব্লিউ-বি কার্ড ও ৬০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এছাড়াও শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষক সমাজের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নেত্রকোনার সাতপাইয়ের কুখ্যাত চোর পাখি ও ওয়াসিম গ্রেপ্তার
নেত্রকোনার সাতপাইয়ের কুখ্যাত চোর পাখি ও ওয়াসিম গ্রেপ্তার
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সৈয়দপুর উপজেলা প্রশাসন
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সৈয়দপুর উপজেলা প্রশাসন