• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ৫ টাকায় বাজার পেল ৩'শতাধিক মানুষ

  ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দুর্গাপূজা উপলক্ষে মাত্র ৫ টাকায় হিন্দু সম্প্রদায়ের ৩'শতাধিক দরিদ্র পরিবারের মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে ঠাকুরগাঁওয়ের সহায় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পুজা বাজারের আয়োজন করে সংগঠনটি। এসময় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের। 

৫ টাকার এ পুজা বাজারে ছিলো পোলাও চাল, চিনি, নারিকেল, আটা, তেল ও  একটি করে মুরগী। পুজা উপলক্ষে এসব পণ্য পেয়ে খুশি দরিদ্ররা। 

আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার নিবার্হী অফিসার খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী,সহায় সংগঠনের উপদেষ্টা ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী।  অসহায় মানুষেরা পুজার দিনটিতে যেনো পরিবারের সদস্যদের নিয়ে ভাল করে খেতে পারে সে লক্ষ্যেই এ বাজারের আয়োজন করা হয়। সংগঠনটির এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। 

২০১৮ সাল থেকে এ পর্যন্ত সফল ভাবে কাজ করে যাচ্ছে সহায় নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কম্বোডিয়ায় নারী পাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার