• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মহাঅষ্টমী কুমারী পূজা আজ

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। এ দিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে দেবীজ্ঞানে পূজা করে থাকেন। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরের মতো এবারও আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক রূপ অর্থাৎ ৬ বছরের কুমারী কন্যাকে ‘উমা’ রূপে পূজা করা হয়। তবে ১ থেকে ১৬ বছরের যেকোনো হিন্দু কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে মাতৃজ্ঞানে পূজা করা যায়। ভক্তদের বিশ্বাস, এটি ঈশ্বরের আরাধনা, মানববন্দনা এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক।

আগামীকাল মহানবমী তিথিতে নবমীবিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে দুর্গোৎসব।

রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর আগে মহাষ্টমী পূজা শুরু হবে সকাল ৬টা ১০ মিনিটে, পুষ্পাঞ্জলি হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং মধ্যাহ্ন প্রসাদ বিতরণ হবে দুপুর ১২টায়। সন্ধিপূজা শুরু হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ২৫৯টি মণ্ডপ। পূজা নির্বিঘ্নে আয়োজন করতে ২২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নজরদারি বাড়িয়েছে এবং প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, “আড়ম্বরপূর্ণ ও শান্তিপূর্ণভাবেই এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী