• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার অঙ্গীকার করল বিএনপি

মাগুরা প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মনোয়ার হোসেন খান বলেছেন, দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। তিনি আশা প্রকাশ করেন, এ আনন্দোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছেন-বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি।”

তিনি আরও বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন। আগামীর নতুন বাংলাদেশ গঠনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে।

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু