• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি: ড. জিয়াউদ্দিন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি। দেশের পিছিয়ে পড়া খাতগুলোকে উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নতিই বিএনপির প্রধান লক্ষ্য থাকবে। 

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠির নলছিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার,নার্স ও অন্যান্যদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেয়া হবে। স্বাস্থ্য সেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করা হবে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ড. শিউলি পারভীন, ড. শাকিল মাহমুদ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে
মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে
নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা
নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা
উত্তরের মহাসড়কে ১২শ’ পুলিশ ও আকাশে ড্রোনের নজরদারি
উত্তরের মহাসড়কে ১২শ’ পুলিশ ও আকাশে ড্রোনের নজরদারি