• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সুযোগ কাজে লাগিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পি.এম.
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার লামিনে ইয়ামাল। সংগৃহীত ছবি

অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদের ৫-২ গোলের বড় হারের সুযোগ কাজে লাগিয়েছে বার্সেলোনা। লা লিগায় এক গোলে পিছিয়ে থেকেও রিয়াল সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বার্সা। তবে লেভানডোভস্কির সুযোগ নষ্টের পর ৩১ মিনিটে উল্টো পিছিয়ে পড়ে তারা। আন্দের বারেনেচিয়ার ক্রসে গোল করেন আলভারো ওদ্রিওজোলা।

প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে জুলস কুন্দের হেডে সমতায় ফেরে বার্সেলোনা। বিরতির পর মাঠে নামেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন লেভানডোভস্কি।

শেষ মুহূর্তে দুই দলই গোলের সুযোগ পেলেও ব্যবধান আর বাড়েনি। সাত ম্যাচে ষষ্ঠ জয়ে ২১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন লা লিগার শীর্ষে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার