• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

লিটনের ইনজুরিতে সুযোগ পেলেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
অধিনায়ক লিটন দাস-সৌম্য সরকার-ছবি সংগৃহীত

পাঁজরের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। আনুষ্ঠানিক ঘোষণা না এলোও, বিসিবির সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

লিটন পুরোপুরি চোট কাটিয়ে মাঠে ফিরতে এখনও দুই সপ্তাহের মতো সময় প্রয়োজন। তাই টিম ম্যানেজমেন্ট আফগান সিরিজে অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। অন্যদিকে, এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে আবারও নজরে এসেছেন সৌম্য। ফলে লিটনের রিপ্লেসমেন্ট নিয়ে বোর্ডের কোনো সমস্যা হয়নি।

আগামী মঙ্গলবার সৌম্য আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন। তবে দুবাই ভিসা এখনও পাননি, দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ইনজুরির কারণে লিটন টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় সিরিজেই খেলতে পারবেন না এবং দ্রুত দেশে ফেরার কথা রয়েছে।

আগামী ২ অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে। বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি (শারজা) এবং তিনটি ওয়ানডে (আবুধাবি) খেলবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার