• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঝালকাঠিতে দুর্গাপূজার জন্য প্রস্তুত ১৬২টি মণ্ডপ

ঝালকাঠি প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রথম প্রহরে শুভ মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা শুরু হয়েছে। এ বছর জেলায় মোট ১৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পঞ্জিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ইতোমধ্যেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে। প্রতিমার গায়ে রঙ-তুলির আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা জানান, “ঝালকাঠি সদর উপজেলায় ৭৫টি, নলছিটিতে ২৪টি, রাজাপুরে ১৮টি ও কাঠালিয়ায় ৪৫টি মণ্ডপে পূজা হবে। আমরা প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।”

প্রতিমা নির্মাণের কারিগররা বলছেন, পূজার মৌসুম তাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। ভাস্কর উত্তম পাল বলেন, “প্রতিমা বানানো আমাদের শুধু জীবিকা নয়, ভক্তিও। দেবীর চোখ আঁকার সময় মনে হয় মা সত্যিই আমাদের সামনে উপস্থিত।”

শুধু প্রতিমাশিল্পীরাই নয়, ঢাক-ঢোল প্রস্তুতকারক ও বাদ্যযন্ত্র কারিগররাও এখন কর্মব্যস্ত সময় পার করছেন। সদর উপজেলার বাদ্যযন্ত্রশিল্পী শুকলাল দাস জানান, “পূজার সময় আমাদের কাজ আর আয় দুটোই সবচেয়ে বেশি থাকে। এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ছুটতে হয়, তবে আনন্দের মধ্যে কষ্ট ভুলে যাই।”

দেবীর সাজসজ্জা দেখতে ইতোমধ্যেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। মণ্ডপে বাজছে ঢাক-ঢোল, শঙ্খ ও উলুধ্বনি। চলছে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রস্তুতি বিজয়ার মেলার।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। বিশেষ টহল থাকবে যাতে ভক্তরা নিশ্চিন্তে পূজা উপভোগ করতে পারেন।” জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু