• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারে শিবচরে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা মুন্সির হাট থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে বাংলা বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে দোকানদার, পথচারী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো: রোকন উদ্দিন মিয়া।

লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, “বাংলাদেশ আজ একটি চরম সংকটে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যের শিকার, প্রশাসন জবাবদিহিতাহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কী হবে— তার স্পষ্ট রূপরেখাই দিয়েছেন তারেক রহমান ৩১ দফার মাধ্যমে।”

তিনি আরও বলেন, “এই দফাগুলোতে আমরা দেখতে পাই স্বাধীন বিচার বিভাগের অঙ্গীকার, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি। পাশাপাশি কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দিকনির্দেশনা রয়েছে। মূলত দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নই এর মূল দর্শন।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে না। আমরা চাই একটি জনগণের রাষ্ট্র গড়ে তুলতে, যেখানে প্রত্যেক নাগরিক সমান মর্যাদা পাবে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যায়ের শেকল ছিন্ন করে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যই আমরা আন্দোলন চালাচ্ছি। আজকের এই লিফলেট কর্মসূচি সেই স্বপ্নের কথা মানুষকে জানানোর একটি অংশ মাত্র।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের মাদারীপুর জেলা সহ-সভাপতি মো. সুজন বেপারী, শিবচর পৌর জিয়া পরিষদের সভাপতি মো. লিটন গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেজবা গোমস্তা, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. লোকমান গোমস্তা, পৌর জিয়া পরিষদের দপ্তর সম্পাদক রফু গোমস্তা, বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মো. দেলোয়ার সিপাহি, যুবদল নেতা মো. এনামুল শিকদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু