• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পি.এম.
এ এম এম নাসির উদ্দিন-ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অনেক কিছু ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “বৃহৎ ভোটার তালিকা সম্পন্ন করেছি, নারী ভোটার ব্যবধান কমিয়েছি। নয়টি আইন সংশোধনের কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, তার অনেকটাই এগিয়ে নিয়েছি।” 

তিনি আরও জানান, “আইটি সাপোর্ট ও পোস্টাল ব্যালট পরীক্ষা-নিরীক্ষার পর হাতে নেওয়া হয়েছে। ভোটে প্রায় ১০ লাখ মানুষ কাজ করেন, যারা ভোট দিতে পারেন না; এবার তাদেরও ভোটের ব্যবস্থা করা হবে। হাজতে থাকা ব্যক্তিদেরও ভোটের সুযোগ নিশ্চিত করা হবে। আমরা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যে পরামর্শ দেবেন তা আমাদের পথ চলায় সহায়ক হবে।”

সংলাপে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন অন্য চার কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সুশীল সমাজ ও বুদ্ধিজীবীর ১২ জন প্রতিনিধি। তাদের মধ্যে ছিলেন: সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, দুপুর ২.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ চলেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক