• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জামায়াত সুসংগঠিত, তবে ভোটে জেতা সম্ভব নয়:  মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগের পর, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামায়াতে ইসলামি বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদসহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে দলটির বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে বেশ খোলামেলাভাবেই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তার ভাষ্যমতে, জামায়াতে ইসলামি লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জামাত যেভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই।

তবে জনগণের মধ্যে জামাতের খুব বেশি প্রভাব বেড়েছে বলে মনে করেন না মির্জা ফখরুল। বললেন, ‘আমি নিজে মাঠের রাজনীতি করি, যাতায়াত করি, বুঝতে পারি, খুব বেশি একটা নাই।’

মির্জা ফখরুল বলেন, “জামায়াতের সুবিধা হলো তারা সুসংগঠিত, রেডিমেন্টেড রাজনৈতিক দল। তাদের যথেষ্ট তহবিলও আছে। তবে ভোটের মাঠে পুরোপুরি জয় তাদের পক্ষে সম্ভব নয়।”

তিনি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, বাংলাদেশও দক্ষিণপন্থী রাজনৈতিক প্রবণতার প্রভাব থেকে মুক্ত নয়। তবে এই প্রচেষ্টা ভোটে সফল হবে না বলে বিশ্বাস তার।

শেষে তিনি নিশ্চিত করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়মতো দেশে ফিরবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক