• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়াই জমতে শুরু করেছে। আগামী ৬ অক্টোবরের নির্বাচনের জন্য তিন ক্যাটাগরিতে মোট ৬০টি মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন নেওয়া হয়েছে ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে—মোট ৩২টি। ক্যাটাগরি-১ (ডিভিশন ক্যাটাগরি) থেকে ২৫টি এবং ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে ৩টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। প্রতিটি ফর্মের দাম নির্ধারণ করা হয় ১০ হাজার টাকা।

ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের জন্য ৩টি, চট্টগ্রাম ৫টি, রাজশাহী ৪টি, সিলেট ৩টি, রংপুর ৬টি এবং বরিশাল বিভাগের জন্য ১টি মনোনয়ন নেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রাঙ্গন ছিল প্রার্থীদের পদচারণায় মুখর। কেউ নিজে এসে ফর্ম সংগ্রহ করেছেন, কেউ আবার প্রতিনিধি পাঠিয়েছেন।

মনোনয়ন ফর্ম সংগ্রহকারীদের মধ্যে আছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, রেদোয়ান ফুয়াদ। ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট (তিনি ক্যাটাগরি-১ থেকে ফর্ম নিয়েছেন)।

ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবেক ক্রিকেটার জুলফিকার আলী খান। খুলনা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন আব্দুর রাজ্জাক, তিনিও ক্যাটাগরি-১ থেকে ফর্ম নিয়েছেন।

তফসিল অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থীরা ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার