• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের

স্পোর্টস ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অ-১৭ দল গত বুধবার চীনের লিজাংয়ে অনুষ্ঠিত তিয়ানইউ লিওফাং আমন্ত্রণমূলক টুর্নামেন্টের ফাইনালে ইউহান প্রাদেশিক দলের কাছে ৩-০ গোলে হারতে হয়। ফাইনালে ২৫ মিনিটে প্রথম গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল খেয়েছে বাংলাদেশ। যদিও গ্রুপ পর্বে বাংলাদেশ ইউহানকে ১-০ গোলে হারিয়েছিল, ফাইনালে রেম্যাচে ব্যর্থ হয়। কিছুটা দুর্ভাগ্যও ছিল; কয়েকবার বল ক্রসবারে লেগে ফিরে আসে।

দক্ষিণ এশিয়ার বাইরে ছেলেদের বয়স ভিত্তিক পর্যায়ে অনেক দিন পর বাংলাদেশ রানার্স আপ হয়েছে। এক দশক আগে সুপার মক কাপে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার অবশ্য মূল আসরের ফাইনাল খেলেছে। রানার্স আপ ট্রফি ও মেডেলের পাশাপাশি বাংলাদেশের তাহসান খাঁ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন।

চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা। তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর গতকাল সেমিফাইনালে হেনান স্কুল দলের বিপক্ষে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক নারী দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে। এখানে ৮ টি দেশের ১৬ টি দল চার গ্রুপে খেলেছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার